মূল্য সংবেদনশীল তথ্য নেই ৩ কোম্পানির

প্রচ্ছদ » Uncategorized » মূল্য সংবেদনশীল তথ্য নেই ৩ কোম্পানির

Price-Hikeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশন, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি ও এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড।

কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানি তিনটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ১৬ এপ্রিল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি তিনটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ২১ মার্চ থেকে লিবরা ইনফিউশনের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৫১৮ টাকা ২০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৬৬২ টাকা ৬০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আলোচ্য সময়ে উসমানিয়া গ্লাস শিটের শেয়ার দর ১১২ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৫১ টাকা ১০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

একই সময়ে এমবি ফার্মার শেয়ার দর ৩৭৬ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৪৪৮ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর শেয়ার তিনটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০