মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেটের ফ্যাক্টরি বন্ধ

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেটের ফ্যাক্টরি বন্ধ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এবং মেঘনা পেটের ফ্যাক্টরী বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে কোম্পানিটি দুটির কোন উৎপাদন না থাকায় ফ্যাক্টরী দুটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সম্প্রতি ডিএসই’র একটি প্রতিনিধিদল কোম্পানি দুটির ফ্যাক্টরী পরিদর্শনে গেলে এমন তথ্য পায়।

দীর্ঘদিন লোকসানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট কোন প্রকার ডিভিডেন্ড না দেওয়াসহ এক প্রকার অস্তিত্বহীন অবস্থায় পড়ে রয়েছে। তাই বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থে কোম্পানি দুটিতে পরিদর্শনে যায় ডিএসই’র প্রতিনিধি দল।

ডিএসই প্রতিনিধি দলটি সরেজমিনে গিয়ে কোম্পানি দুটির ফ্যাক্টরী বন্ধ পায়। প্রতিনিধি দলটি এই বিষয়ে ডিএসই কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।

২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা কনডেন্সড মিল্কের অনুমোদিত মূলধন ৮০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৬ কোটি টাকা। এর বিপরীতে কোম্পানিটিতে পুঞ্জীভূত লোকসান রয়েছে ১১১ কোটি ২৭ লাখ টাকা।

কোম্পানিটির মোট ১ কোটি ৬০ লাখ শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫০ শতাংশ।

অন্যদিকে ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা পেটের অনুমোদিত মূলধন ৩০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা। এর বিপরীতে কোম্পানিটিতে পুঞ্জীভূত লোকসান রয়েছে ১৭ কোটি ৬ লাখ টাকা।

কোম্পানিটির মোট ১ কোটি ২০ লাখ শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫০ শতাংশ।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৬ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১