মেট্রোরেলের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » মেট্রোরেলের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: মেট্রোরেলের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। ডিএমটিসিএলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৮ অক্টোবর বেলা ২টায় স্টেশন কন্ট্রোলার পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের পাশে এফআরইপিডি অফিসে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০। মনস্তাত্ত্বিক পরীক্ষার প্রবেশপত্র প্রার্থীদের বর্তমান ঠিকানায় ডাকযোগে পাঠানো হচ্ছে। ডিএমটিসিএল কার্যালয় থেকেও প্রার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

এতে আরও বলা হয়েছে, প্রার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে নির্ধারিত স্থানে লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার প্রবেশপত্রসহ উপস্থিত থাকতে হবে। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

উল্লেখ্য, এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএ/ডিএ/ভাতাও দেওয়া হবে না।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৫ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১