মেশিন ও জমি কিনবে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস

প্রচ্ছদ » রাজনীতি » মেশিন ও জমি কিনবে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে মেশিন ও জমি কিনবে ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে এবং মেশিন ও জমি কেনার সিদ্ধান্ত নেয়।

কোম্পানি সূত্র জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য ৭ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৫৮৭ টাকা বিনিয়োগ করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি বিএমআরই, মেশিনারিজ এবং জমি কিনবে।

অন্যদিকে ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৭০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৮০ পয়সা।

৩০ জুন, ২০২০ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১৫ টাকা।

 

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৪ অক্টোবর ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১