মেহেরপুরে জনতা ব্যাংকে আগুন

প্রচ্ছদ » সারাদেশ » মেহেরপুরে জনতা ব্যাংকে আগুন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:মেহেরপুর জনতা ব্যাংকে আগুন লেগেছে। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও ধোঁয়ায় এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়।

রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জনতা ব্যাংকের বড়বাজার শাখায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর ব্যাংকের নিজস্ব জেনারেটর চালু করা হয়। জেনারেটর চালুর পরপরই জেনারেটরের বিদ্যুৎ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে হঠাৎ আগুন লাগে যায়। এ সময় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত অগ্নি নির্বাপণ গ্যাস ব্যবহার করে আগুন আয়ত্তে আনেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।

অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ধোঁয়ার কুণ্ডলি বের হতে থাকে। ব্যাংক কর্তৃপক্ষের তড়িৎ গতিতে অগ্নি নির্বাপণ গ্যাস ব্যবহার করাই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ৩১ মার্চ ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১