মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রচ্ছদ » Uncategorized » মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

bangladesh-bankপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দিনে ২৫ হাজার টাকা তোলা আর ৩০ হাজার টাকা জমাকরণ করা যাবে।
যা আগে তোলা যেত ১০ হাজার টাকা আর জমা করা যেত ১৫ হাজার টাকা। রোববার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের এক বিজ্ঞপ্তিতে এ সীমা বাড়ানোর কথা জানায়।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেনে ২৫ হাজার টাকার বেশি টাকা তোলা (ক্যাশ-আউট) যাবে। আগে তোলা যেতো মাত্র ১০ হাজার টাকা। এখন থেকে মাসে তোলা যাবে সর্বোচ্চ ২০ বারে মোট এক লাখ ৫০ হাজার টাকা। আগে এর পরিমাণ ছিল ৫০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একজন গ্রাহক তার ব্যক্তি মোবাইল হিসাবে সর্বোচ্চ তিন লাখ টাকা স্থিতি রাখতে পারবেন।
তবে পাঁচ হাজার টাকা বা তারচেয়ে বেশি নগদ ক্যাশ-ইন ও ক্যাশ-আউট করার ক্ষেত্রে গ্রাহককে পরিচয়পত্র বা স্মার্ট কার্ড বা তার ফটোকপি এজেন্টকে দেখাতে হবে। এজেন্ট সেই এনআইডি নম্বর সংরক্ষণ করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এজেন্ট গ্রাহকের মোবাইল হিসাবে নগদ অর্থ জমাকরণ ও উত্তোলনের বিবরণ পৃথক পৃথক রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এবং লিপিবদ্ধ প্রত্যেকটি লেনদেনের বিপরীতে গ্রাহকের স্বাক্ষর বা টিপসই সংরক্ষণ করতে হবে।

এতে আরও বলা হয়, এক এজেন্ট হিসাব থেকে অন্য এজেন্ট হিসাবে অর্থ জমা (ক্যাশ-ইন), অর্থ স্থানান্তর (পিটুপি) বা অর্থ উত্তোলন (ক্যাশ-আউট) করা যাবে না। একজন এজেন্ট দৈনিক পাঁচ বারের বেশি নিজের এজেন্ট হিসাব-এ নগদ অর্থ জমা দিতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০