মেয়েকে ধর্ষণ করল মায়ের পরকীয়া প্রেমিক

প্রচ্ছদ » Uncategorized » মেয়েকে ধর্ষণ করল মায়ের পরকীয়া প্রেমিক

raper picপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্বামী পরিত্যক্তা এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে তার মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আলম মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই মেয়েটি থানায় অভিযোগ দিলে বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার জানাইয়া এলাকার লম্বা কলোনী থেকে আলমকে আটক করা হয়।

আটক আলম মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মুকসেদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বিশ্বনাথ উপজেলার জানাইয়া এলাকার লম্বা কলোনীতে বসবাস করছিলেন।

অভিযোগে মেয়েটি উল্লেখ করেছেন- আলম মিয়া সাহায্য সহযোগিতা করার জন্যে প্রায়ই আমার স্বামী পরিত্যক্তা মায়ের ঘরে আসা-যাওয়া করত। আমার মা তাকে স্বামী হিসেবে পরিচয় দিতেন। ঘটনার ১০ দিন পূর্বে আমি চট্টগ্রাম থেকে আমার মায়ের বাসায় আসি। কয়েকদিন পর আমার ছোট ভাই-বোনকে নিয়ে মা নানা বাড়ি সুনামগঞ্জে যান। গত ৫ আগস্ট সোমবার রাত ১১টার দিকে দোকান থেকে চা নিয়ে এসে আলম আমাকে খেতে দেয়। চা পান করে আমি অচেতন হয়ে পড়লে রাত আনুমানিক ২টার দিকে সে আমার অশ্লীল ভিডিও ধারণ ও আমাকে ধর্ষণ করে। পরে আমাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০