মোবাইলে প্রেম প্রথম দেখায় ধর্ষণ

প্রচ্ছদ » Uncategorized » মোবাইলে প্রেম প্রথম দেখায় ধর্ষণ

naryangonj repপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মোবাইলে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ডেকে নিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। সংজ্ঞাহীন অবস্থায় স্কুলছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নির্যাতিত কিশোরী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে স্কুলছাত্রীর সঙ্গে মোবাইলে এক যুবকের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার শিবগঞ্জ পৌর এলাকার খাঁন মার্কেট বন্ধ থাকার সুবাদে ছাত্রীকে ডেকে নেয় যুবক। বিকেলে যুবকের সঙ্গে প্রথম দেখা করতে যায় ছাত্রী। সেখানে ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায় ওই যুবক। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সংজ্ঞাহীন হয়ে পড়ে ছাত্রী। তাই ধর্ষকের নাম-পরিচয় বলতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রনি সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০