মোস্তফা মেটালে আবেদন শুরু আজ, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রচ্ছদ » Uncategorized » মোস্তফা মেটালে আবেদন শুরু আজ, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফরমে কোয়ালিফাইয়েড ইনভেস্টরস অফারের মাধ্যমে বাজারে আসবে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কোম্পানিটির কিউআই অফারে আবেদন আজ ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮০তম কমিশন সভায় কোম্পানিটির প্রস্তাব অনুমোদন করা হয়।

সূত্র অনুসারে, কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ১০ লাখ শেয়ার বিক্রি করে ১১ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৭৬ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১০ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এনবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০