মৌসুমি বায়ুর বিদায়, ক্রমে কমতে পারে রাতের তাপমাত্রা

প্রচ্ছদ » Uncategorized » মৌসুমি বায়ুর বিদায়, ক্রমে কমতে পারে রাতের তাপমাত্রা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রোববারের মধ্যেই দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। মৌসুমি বায়ু বিদায়ের পর আগামী দিনগুলোতে রাতের তাপমাত্রা ক্রমে কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় ৪ মিলিমিটার, চাঁদপুরে ১ মিলিমিটার, যশোর ও ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

রোববার থেকে আট বিভাগ বৃষ্টিহীন থাকতে পারে, এতে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর প্রকৃতিতে শীতের আমেজ শুরু হবে। ইতোমধ্যে গ্রামাঞ্চলে রাতে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে।

রোববার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ থেকে বিদায় নিয়েছে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোম এবং মঙ্গলবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

তবে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন বজলুর রশিদ।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনা, যশোর, মোংলা ও ফরিদপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১৫ অক্টোবর ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১