ময়মনসিংহে এতিমখানার শিশুদের খাবার তুলে দিচ্ছেন মানবিক পুলিশ

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ময়মনসিংহে এতিমখানার শিশুদের খাবার তুলে দিচ্ছেন মানবিক পুলিশ

shah kamal নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের পাদুর্ভাবের মাঝে ময়মনসিংহ জেলা পুলিশের এসপি’র নির্দেশনায় এতিমখানার কোমলমতি শিশুদের উন্নত মানের খারব ও মাস্ক বিতরন করলো জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ।

গতকাল (৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বাদ মাগরিব ময়মনসিংহ নগরীর মহজমপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১২০ জন শিক্ষার্থীসহ শিক্ষকদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উন্নত মানের খাবার ও মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ বলেন, ময়মনসিংহ জেলা পুলিশের মানবিক এসপি মোহাম্মদ আহমার উজ্জামান, পিপিএম মহোদয় আমাকে ফোন করে বললেন লকডাউন তো শেষ। এখন মাদ্রাসা ও এতিমখানা গুলোতে বর্তমানে খোলা আমরা প্রতিনিয়ত ভালো-মন্দ খেয়ে থাকি, কিন্তু ওই এতিম শিশু গুলো কত অবহেলা, অনাদরে দিন কাটাচ্ছে। কোনরকম খেয়ে-পড়ে বেঁচে থাকলেও ভালো-মন্দের দেখা পায় না তারা। তাই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত অবহেলিত এতিমখানাগুলোর খোঁজ নিয়ে, খাবার দেওয়া দরকার।

ওসি আরও বলেন, এসপি স্যারের মানবিক জ্ঞানের একান্ত ফসল আজকের এই অনুষ্ঠান। এতিমদের কথা কোরআনে বহুবার এসেছে, কারন আল্লাহর কাছে এতিমদের গুরুত্ব অনেক বেশি। এগুলো আমরা কয়জন জানি? আমাদের এলাকায় এতিম কারা? আশপাশে থাকা,ছেড়া কাপড় পড়া মলিন মুখের অসহায় দেখতে শিশুটার খবর নেওয়ার প্রয়োজন পর্যন্ত অনুভব করি না। যারা এতিম তারাই শুধু এতিমের মর্মটা বুঝতে পারে। তাই এতিমদের অবহেলা করা উচিত না। তাদেরকে সুনিপুণ হাতে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। আজকে যারা এই প্রতিষ্ঠানের লেখা-পড়া করছেন তারাই একদিন হয়তো কোন মসজিদ,মাদ্রাসায় শিক্ষকতা মাধ্যমে নিজের পায়ে দাড়াতে শিখবে।

শিক্ষার্থীদের উদ্দেশে ওসি কামাল আরো বলেন, তোমরা সর্বদাই শিক্ষককে মর্যাদা এবং সম্মান দিবে পাশাপাশি ভালো করে মনোযোগের সহিত লেখাপড়া করবে। যাতে করে তোমরা দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে পারো।

পরিশেষে ওসি আরও বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারনে ক্লান্তিকাল অতিক্রম করছে দেশ। এ সময় আমাদের সকলের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। সেই সাথে অবশ্যই মাক্স পরিধান করা অত্যাবশ্যক।

এতিমখানার ইমাম সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যগণ, শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ সহ গ্রামের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরামগণ।

পুঁজিবাজার রিপোর্ট – ০৪ সেপ্টেম্বর ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০