ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে দুজনের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে দুজনের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন, জেলার ভালুকা উপজেলার লালমোহন (৭০) ও শেরপুর জেলার নকলা উপজেলার হারুন আর রশিদ (৬০)।

তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৪৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৪৬ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৩৪৪টি নমুনা পরীক্ষা করে ৯৪ জন করোনা শনাক্ত হয়েছেন।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৭ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১