ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যুপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জালাল উদ্দীন (৬৫), ত্রিশালের সবেদ আলি (৮০), টাঙ্গাইল সদরের মন্নাস আলি (৬০), ধনবাড়ির আরিফ মিয়া (২২), কিশোরগঞ্জ সদরের শোভা (১৮)।
তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৮ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৭৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৭৭ জনের মধ্যে ৪৪ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭১৬টি নমুনা পরীক্ষা করে ২০০ জন করোনা শনাক্ত হয়েছেন।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ জানুয়ারী , ২০২২।








