যন্ত্রপাতি কিনছে কনফিডেন্স সিমেন্ট

প্রচ্ছদ » Uncategorized » যন্ত্রপাতি কিনছে কনফিডেন্স সিমেন্ট

Confidenceপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নতুন ভার্টিক্যাল রোলার সিমেন্ট মিলের যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং সংশ্লিষ্ট সাপোর্টের জন্য চায়না ন্যাশনাল হেভি মেশিনারি করপোরেশনের সঙ্গে ইপি (ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট) চুক্তি সই করেছে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড। গতকাল বিকালে অনুষ্ঠিত পর্ষদ সভায় সহযোগী কোম্পানিটির এ চুক্তি অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ।

পরিচালনা পর্ষদের সভা শেষে গতকাল কনফিডেন্স সিমেন্ট জানায়, সহযোগী কোম্পানির নতুন সিমেন্ট মিলটিতে প্রতি ঘণ্টায় ২৮০ টন পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট উৎপাদনের সক্ষমতা অর্জনে চীনা কোম্পানিটির সঙ্গে ইপি চুক্তি সই হয়েছে। প্লান্টে কাঁচামাল প্রবেশ থেকে শুরু করে ব্যাগে বা বাল্কে সিমেন্ট শিপিংয়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি, সরঞ্জাম ও প্রকৌশল সাপোর্ট এ কোম্পানির কাছ থেকে কেনা হচ্ছে। যন্ত্রপাতি স্থাপনের সময় প্রয়োজনীয় সব সেবাও দেবে তারা।

এর আগে গত ৩১ জানুয়ারি স্টক এক্সচেঞ্জ মারফত বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবাইকে কনফিডেন্স সিমেন্ট জানিয়েছিল, নরসিংদীর পলাশে প্রতিদিন পাঁচ হাজার টন সিমেন্ট উৎপাদনের জন্য কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড নামে একটি সহযোগী কোম্পানি গঠন করছে তারা, যার ৫০ শতাংশ শেয়ার থাকবে তালিকাভুক্ত কোম্পানিটির হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০