যমুনা অয়েলের বোর্ড সভার তারিখ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » যমুনা অয়েলের বোর্ড সভার তারিখ ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সভায় ৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। একই সভায় ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ ডিসেম্বর , ২০২১।








