যশোরে নারিকেল গাছে কৃষকের মরদেহ!

প্রচ্ছদ » Uncategorized » যশোরে নারিকেল গাছে কৃষকের মরদেহ!

joshor narikel gach lashপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: যশোরের অভয়নগরে রহমত গাজী (৬৫) নামে এক কৃষকের মরদেহ নারিকেল গাছের মাথা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাঙ্গাগেট লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ির একটি নারিকেল গাছ থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস একটি দল।

রহমত গাজীর স্ত্রী রিজিয়া বেগম বলেন, দুপুরে স্বামী বাড়ির সামনের একটি নারিকেল গাছে ওঠেন। গাছের মাথায় ওঠার পর দুইটি নারিকেল নিচে ফেলে দেন। প্রায় আধা ঘণ্টা পর দেখতে পান স্বামী গাছের মাথায় বসে আছেন। অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেলে তিনি প্রতিবেশীদের খবর দেন। তার স্বামী কৃষি কাজের পাশাপাশি নারিকেল পাড়ার কাজ করতেন। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি উদ্ধারদল প্রায় ৪০ মিনিটের চেষ্টায় গাছের মাথা থেকে বৃদ্ধকে উদ্ধার করে নিচে নামাতে সক্ষম হয়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল আলম বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে চলে আসি। দলের সদস্যদের সহযোগিতায় প্রায় ৬০ ফুট উচ্চতার নারিকেল গাছের মাথা থেকে অচেতন ও অক্ষত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করা হয় এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজা নার্গিস বলেন, নারিকেল গাছ থেকে উদ্ধার করা ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৩ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০