যশোরে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য নিহত

প্রচ্ছদ » সারাদেশ » যশোরে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য নিহত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে নূর আলী শেখ (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তার সন্তান ইব্রাহিম শেখ (১৬) গুরুতর আহত হয়েছেন।

রোববার (০৭ মার্চ) রাত ৯টার দিকে অভয়নগর উপজেলার বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূর আলী শেখ অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য।

অভয়নগর থানার পরিদর্শক মিলন কুমার মণ্ডল বলেন, ‘ঘটনাটি জানতে পেরে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছেন। ’

স্থানীয় সূত্রে জানা গেছে, নূর আলী শেখ ও তার ছেলে রাত আটটার দিকে শুভরাঢ়া ইউনিয়নের বাবুরহাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন। পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলি নূর আলীর মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলে মারা যান। তার ছেলের পাযে গুলি লেগেছে। গুরুতর অবস্থায় তাকে খুলনার ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১