যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ১

প্রচ্ছদ » রাজনীতি » যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ১

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধ মারা গেছেন।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন আলী জানান, রাতে ফুটওভার ব্রিজের নিচে ট্রাকচাপায় গুরুতর আহত হন পথচারী ওই বৃদ্ধ। এ অবস্থায় পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ জানুয়ারী ৩, ২০২১ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০