যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

প্রচ্ছদ » Uncategorized » যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে সড়ক দুর্ঘটনায় মীর হোসেন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. মনির হোসেন জানান, ভোরে হানিফ ফ্লাইওভার ব্রিজের কুতুবখালী ঢালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পথচারী। তখন একটি ট্রাক-বাসের পেছনে ধাক্কা দিলে বাস ওই পথচারীকে চাপা দেয়। এতে মীর হোসেন আহত হয়।

পরে পথচারীরা মীর হোসেনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ওই ব্যক্তি কুমিল্লায় কাঁচামালের ব্যবসা করতেন।

কোনো কাজে ভোরে ঢাকায় আসছিলেন তিনি। তখনই এ দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পরপর বাস ও ট্রাক দুটিই জব্দ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১০ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১