যাত্রাবাড়ীতে ম্যানহোলে বিস্ফোরণ, মা-মেয়েসহ আহত ৩
প্রচ্ছদ » বিনোদন » যাত্রাবাড়ীতে ম্যানহোলে বিস্ফোরণ, মা-মেয়েসহ আহত ৩
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে বিষাক্ত গ্যাস জমে একটি ম্যানহোলে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় মা-মেয়েসহ তিনজন আহত হন।
শনিবার বিকেলে যাত্রাবাড়ীর ধোলাইপাড়ের এশিয়া চক্ষু হাসপাতালের সামনের রাস্তায় ম্যানহোলে এ বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন-জোহরা বেগম (৪০ ও তার মেয়ে নাফিজা আক্তার (১২), পথচারী মিরাজ (১২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
# সি/ আ/ রবিবার /০৯:৫০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯।








