যাত্রী নিরাপত্তায় পাটুরিয়া ঘাটে ১৫ সিসি টিভি

প্রচ্ছদ » Uncategorized » যাত্রী নিরাপত্তায় পাটুরিয়া ঘাটে ১৫ সিসি টিভি

manikganjমানিকগঞ্জ প্রতিনিধি: যাত্রী নিরাপত্তা ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ঠেকাতে সিসি টিভির আওতায় আনা হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট এলাকা। ঈদকে সামনে রেখে ঘাটের গুরুত্বপূর্ণ ১৫টি পয়েন্টে পুলিশের পক্ষ থেকে এই ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাটুরিয়া পুলিশ কন্ট্রোলরুম থেকে মনিটর করা হচ্ছে পুরো ঘাট।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান,পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করেন। ঈদের সময় পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের ব্যাপক চাপ থাকে। এ সুযোগে ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধ সংঘটিত হয়। এসব অপরাধ ঠেকাতে এবং যেকোনো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ঘাটের বিভিন্ন পয়েন্টে ১৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর ফলে যাত্রীদের নিরাপত্তা এবং যানবাহনের শৃঙ্খলায় পুলিশ আরো সক্রিয় ভূমিকা রাখতে পারবেন বলে আশা করেন তিনি।

পুলিশের এই উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন পরিবহন চালক ও যাত্রীরা। তারা মনে করেন সিসি টিভির ফলে পুরো ঘাট আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। নিরাপদে ও নির্বিঘ্নে পারাপার হতে পারবেন যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০