যানজট কমেছে দাউদকান্দিতে

প্রচ্ছদ » Uncategorized » যানজট কমেছে দাউদকান্দিতে

comillaকুমিল্লা প্রতিনিধি: গত রোববার রাত থেকে টানা ৩ দিন সীমাহীন যানজটের ভোগান্তির পর চতুর্থ দিনে বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম ফোরলেনের কুমিল্লা অংশে যানজট অনেকাংশে কমেছে। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী দাউদকান্দি ফোরলেনে টোলপ্লাজা থেকে হাসানপুর-শহীদগর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজট ছিল।

দাউদকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, যানজট এখন অনেকটা কমে ফোরলেনের হাসানপুর পর্যন্ত ঠেকেছে।

হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার যানবাহনের জট অনেক কম, শুক্রবার কী হয় সেটা নিয়ে টেনশনে আছি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সকল কর্মকর্তা ও সদস্য রাস্তায় কাজ করছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০