যার চরিত্র নেই সেই বলছে চরিত্র হননের কথা – হানিফ

প্রচ্ছদ » Uncategorized » যার চরিত্র নেই সেই বলছে চরিত্র হননের কথা – হানিফ

hanifনিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যার চরিত্র বলে কিছুই নেই সেই মওদুদ সাহেব বলেছেন সরকার দুদক দিয়ে বিএনপি নেতাদের চরিত্র হনন করছে।

বুধবার বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর শাখা আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, কোন মুখে আপনি এই কথা বলেন? কীভাবে আপনি বলেন? সরকার দুদক দিয়ে বিএনপি নেতাদের চরিত্র হনন করছে? আসলে বিএনপি নামের দলটি বহু আগেই তো চরিত্র হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, দুদকের এই তদন্তে তাদের (বিএনপির) মাথা খারাপ হয়ে গেছে। তারা বলছে সরকার দুদক দিয়ে বিএনপি নেতাদের চরিত্র হনন করছে। বাংলাদেশের মানুষকে ভুল তথ্য দিয়ে, বিভ্রান্তকর তথ্য দিয়ে বিভ্রান্ত করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, একসঙ্গে ১২৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে কোন ষড়যন্ত্রের কারণে, এই খোঁজ নেয়ার দায়িত্ব সরকারের আছে। দুদক তলব করেছে, বৈধভাবে টাকা খরচ করে থাকলে আপনাদের ভয় কীসের? দুদক তো নিরপেক্ষভাবে কাজ করছে। তার প্রমাণ এই সরকারের এমপি-মন্ত্রীদেরও তলব করছে দুদক।

হানিফ বলেন, বিএনপির এক শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন, খালেদা জিয়াকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করা যাবে না, মুক্ত করতে হলে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কোনো সুযোগ নেই। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না। পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনি লড়াইয়ের মাধ্যমেই আপনাদের যেতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। যারা এমন দিবাস্বপ্ন দেখছেন, হুমকি দিচ্ছেন, তাদের স্পষ্ট করে বলে দিতে চাই, আইনি লড়াই ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করার দ্বিতীয় কোনো পথ নেই। দুর্নীতিবাজ নেত্রীকে মুক্ত করার আন্দোলন বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না।

জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার সভাপতি সামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০