যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে নগ্ন হামলাকারীর গুলি, নিহত ৩

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে নগ্ন হামলাকারীর গুলি, নিহত ৩

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের টেনেসি প্রদেশের একটি রেস্টুরেন্টে নগ্ন বন্দুকধারীর হামলায় অন্তত ৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া গুলিতে আহত হয়েছেন আরো কমপক্ষে চারজন। রোববার ভোরে টেনেসির নাশভিলে এলাকার একটি রেস্টুরেন্টে ওই হামলা হয়েছে।

এক বিবৃতিতে মেট্রোপলিটন নাশভিলে পুলিশ বিভাগ বলছে, নাশভিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপশহর অ্যান্টিওচের ওয়াফেল হাউস রেস্টুরেন্টে রোববার ভোর ৩টা ২৫ মিনিটে গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশের মুখপাত্র ডন অ্যারন বলেছেন, হামলাকারীর বন্দুক ছিনিয়ে নিয়ে রক্তপাত ঠেকিয়েছেন রেস্টুরেন্টের এক গ্রাহক। বন্দুকধারীর সঙ্গে লড়াই করে বন্দুক ছিনিয়ে নেয়া ওই ক্রেতাকে ইতোমধ্যে নায়ক উপাধি দিয়েছে পুলিশ।

তিনি বলেণ, ‘হামলাকারী নগ্ন ছিল এবং পায়ে হেঁটে পালিয়ে গেছে। জ্যাকেট পড়ে ঘটনাস্থল ত্যাগ করেছে হামলাকারী। ছোট চুলের এই হামলাকারী শেতাঙ্গ।’

নগ্ন ওই হামলাকারী ইলিনয় অঙ্গরাজ্যের ২৯ বছর বয়সী যুবক ট্র্যাভিস রেইঙ্কিং বলে পুলিশ প্রাথমিকভাবে শনাক্ত করেছে। ওয়াফেল হাউস রেস্টুরেন্টে হামলার সময় ব্যবহৃত গাড়িটি রেইঙ্কিংয়ের নামে নিবন্ধিত বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্যে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

সূত্র : এএফপি, সিএনএন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০