যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিজিএমইএ-রাজউক আলোচনা

প্রচ্ছদ » Uncategorized » যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিজিএমইএ-রাজউক আলোচনা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতি-বিজিএমইএ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মে) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ আলোচনা সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ ও রাজউক চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে সভায় অংশ নেন রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী, সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমেদ (অব.), প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন), এ এস এম রায়হানুল ফেরদৌস, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিকসহ রাজউকের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শাহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন এবং পরিচালক মো. মহিউদ্দিন রুবেল উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্পের মুখপাত্র প্রতিষ্ঠান বিজিএমইএ’র উত্তরার কার্যালয় থেকে ইউডি জারিসহ পোশাক শিল্পের জরুরি কার্যক্রমগুলো সম্পন্ন হয়। এ কার্যালয়ে দাফতারিক প্রয়োজনে প্রতিদিন হাজারো মানুষ আনাগোনা হয়। তারা যেন সহজে বিজিএমইএ কার্যালয়ে আসতে পারেন, সেজন্য তিনি এ এলাকার সড়ক ব্যবস্থার উন্নয়নের প্রস্তাব দেন। বিশেষ করে উত্তরা ১২নং সেক্টর থেকে বিজিএমইএ কার্যালয় পর্যন্ত সংযোগ সড়ক মেরামত ও এই সড়কের অংশবিশেষ পুনর্নিমাণ এবং সরকারবাড়িতে একটি কালভার্ট নির্মানের প্রস্তাব করেন।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে বেশি সংখ্যক ক্রেতারা বিজিএমইএ দফতরে আসতে আগ্রহী হবেন।

রাজউক চেয়ারম্যান বলেন, পোশাক শিল্প জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই শিল্পের কার্যক্রমগুলো যাতে সুচারুভাবে সম্পন্ন হয়, সেজন্য রাজউক থেকে বিজিএমইএ’কে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে। তিনি বিজিএমইএ সভাপতির প্রস্তাবনাগুলোর সঙ্গে একমত পোষণ করেন।

তিনি বলেন, রাজউক টিম সরেজমিনে বিজিএমইএ কমপ্লেক্স সংলগ্ন সংযোগ সড়কগুলো পরিদর্শন করেছেন এবং তারা সড়ক পরিস্থিতি বুঝতে পেরেছেন।

তিনি বিজিএমইএ সভাপতিকে আশ্বস্ত করে বলেন, অতি শিগগিরই অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সংযোগ সড়কগুলো সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৯ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১