রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২১ ডিসেম্বর

প্রচ্ছদ » Uncategorized » রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২১ ডিসেম্বর

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। আজ মঙ্গলবার কমিশন সভা শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে, ৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখন বিস্তারিত বলা হবে।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের তত্ত্বাবধানে হবে এ নির্বাচন। আর এটি হবে রংপুর সিটি কর্পোরেশন দ্বিতীয় নির্বাচন। দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়া যাবে।

গত ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়ে পাঁচ দিনের মাথায় কুমিল্লা সিটির নির্বাচন করেছিল বর্তমান কমিশন। আওয়ামী লীগ ও বিএনপির অংশগ্রহণে সেটি ছিল এ ইসির অধীনে প্রথম নির্বাচন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব দলের অংশগ্রহণে ভোট গ্রহণ করার লক্ষ্যে ইতোমধ্যে সংলাপ শেষ করেছে কমিশন।

২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। নির্বাচিত জনপ্রতিনিধিদের ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে ২০১৮ সালের ১৮ মার্চের মধ্যে রংপুরে নির্বাচন করতে হবে।

এ সিটি কর্পোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ জন। নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি। আর ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি।

পাঁচ বছর আগে ভোটার ছিল ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন। সেই নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। নির্বাচনে জিতে রংপুর সিটির প্রথম মেয়র হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০