‘রমজানে আল-আকসায় হামলার পর’ ইসরায়েলে অভিযান চালানোর সিদ্ধান্ত
প্রচ্ছদ » Uncategorized » ‘রমজানে আল-আকসায় হামলার পর’ ইসরায়েলে অভিযান চালানোর সিদ্ধান্তপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ইসরায়েলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলার সিদ্ধান্ত নেওয়া এবং এই হামলা পরিচালনাসহ প্রায় সবকিছুর মূলে রয়েছেন হামাসের কাসেম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফ। তাকে এই দুর্ধর্ষ অভিযানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করা হচ্ছে।
গত শনিবার (৭ অক্টোবর) মোহাম্মদ দেইফ এক অডিও বার্তায় ঘোষণা দেন ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ শুরু হয়েছে। ইসরায়েলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা দেইফের এ ঘোষণার পরপর ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে ৫ হাজার রকেট ছোড়া হয়। এর কিছুক্ষণ পর গাজার সীমান্ত প্রাচীর ভেঙে ইসরায়েলে ঢুকে পড়েন হামাসের ১ হাজার যোদ্ধা।
গাজায় হামাসের একটি সূত্র জানিয়েছে ২০২১ সালে মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার পর ইসরায়েলে শক্তিশালী সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেন মোহাম্মদ দেইফ।
সূত্রটি বলেছে, এই হামলার সিদ্ধান্ত নেওয়া পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ইসরায়েল হামলা চালানোর পর, মুসল্লিদের পেটানোর পর, মসজিদ থেকে বৃদ্ধ ও তরুণদের টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার দৃশ্যগুলো সামন আসার পর।’ এসব কিছু সবার মনে ক্রোধ সৃষ্টি করে বলে যোগ করেছে সূত্রটি।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১১ অক্টোবর ২০২৩।








