রমজানে ঢাকার বা‌ইরেও চল‌বে অ‌ভিযান

প্রচ্ছদ » Uncategorized » রমজানে ঢাকার বা‌ইরেও চল‌বে অ‌ভিযান

mobil cortনিজস্ব প্রতিবেদক: আস‌ছে পবিত্র মাস রমজান। সিয়াম সাধনার এ মা‌সে কিছু মুনাফালোভী ব্যবসায়ী সু‌কৌশ‌লে বা‌ড়ি‌য়ে দেয় প‌ণ্যের দাম। এবার সেই অসাধু ব্যবসায়ীদের ধর‌তে আ‌গে থে‌কেই অ‌ভিযা‌নে নে‌মে‌ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তাই শুধু রাজধানী ঢাকা নয় আশপাশ এলাকায়ও পু‌রো রমজানজু‌ড়ে অ‌ভিযান পরিচালনা কর‌বে অধিদফতর।

এ‌রই অংশ হি‌সে‌বে মঙ্গলবার সাভা‌রের আশুলিয়ায় সমির প্লাজায় অ‌ভিযান চালায় ভোক্তা অ‌ধিদফতর। এ সময় অবৈধপন্থায় অানা বিদেশি পণ্য বি‌ক্রি, মোড়কে মূল্য না থাকা ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রির অপরাধে ছয় প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর ম‌ধ্যে এক‌টি মিষ্টান্ন ভাণ্ডার ও ৫টি প্রসাধনীর দোকান র‌য়ে‌ছে।

অভিযান প‌রিচালনা ক‌রেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা এবং জান্নাতুল ফেরদাউস। অভিযানের সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ এর সদস্যরা।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার ব‌লেন, শুধু মেট্রোপলিটন সিটিই নয়, ঢাকা মহানগরের আশপাশ এলাকায়ও যেন ভোক্তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে অভিযান চালা‌নো হ‌চ্ছে। এই ধরনের অভিযান পুরো রমজান মাস অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০