রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

rangamatiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সোভা চাকমা ওরফে গিরি চাকমা (৪০) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার দুর্গম সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সোভা চাকমা ওরফে গিরি চাকমা ওই এলাকার বাসিন্দা গোপাল চন্দ্র চাকমার ছেলে। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য বলে জানা গেছে।

নানিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, সকালে সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় একটি গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত সোভা চাকমা ওরফে গিরি চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী হিসেবে এলাকায় পরিচিত। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০