রাঙ্গামাটিতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রচ্ছদ » Uncategorized » রাঙ্গামাটিতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

goli kore hottaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দীপুময় তালুকদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৮টার দিকে ঘিলাছড়ির জিরো মাইল এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দ্বীপময় তালুকদার ঘিলাছড়ি মৌজার প্রধান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহতের পরিবারের অভিযোগ, দীপুময় তালুকদারকে মঙ্গলবার দুপুরে একদল সন্ত্রাসী বাড়ি ফেরার পথে রাস্তা থেকে অপহরণ করে। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল এবং কেন-ই বা হত্যা করা হলো এসব বিষয়ে কিছুই জানাতে পারেননি তারা।

রাজস্থলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ জানান, বুধবার সকালে ঘিলাছড়ি ইউনিয়নে জিরো মাইল নামক এলাকায় দীপুময় তালুকদারের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০