রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ।

শনিবার (১৯ জুন) রাত পৌনে দশটার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পল্টন থানা পুলিশ।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন ফুটপাত থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে, ওই বৃদ্ধ গুলিস্তান এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ওই এলাকার ফুটপাতেই থাকতেন তিনি। শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে ফুটপাতে মারা যান। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২০ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০