রাজধানীতে অর্ধশতাধিক ছিনতাইকারী গ্রেফতার

প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে অর্ধশতাধিক ছিনতাইকারী গ্রেফতার

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি ও মোবাইল ফোন ছিনতাই চক্রের মূলহোতাসহ অর্ধশতাধিক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

এ সময় চক্রের সদস্যদের কাছ থেকে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করার বিভিন্ন সরঞ্জামাদিসহ এক হাজারের বেশি বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২৫ এপ্রিল) ভোর থেকে মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ এপ্রিল, ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০