রাজধানীতে আজকের লোডশেডিং শিডিউল

প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে আজকের লোডশেডিং শিডিউল

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: দেশে জ্বালানির সংকটে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে সরকার। এর ফলে তৈরি হয়েছে বিদ্যুতের ঘাটতি। ঘাটতি সমন্বয় করতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম, চলবে রাত পর্যন্ত।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে। যদিও শিডিউলের বাইরেও লোডশেডিং হচ্ছে।

শিডিউল জানিয়ে ডিপিডিসি বলেছে, লোড বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে আরোপিত লোডশেডিং কম/বেশি হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২০ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১