রাজধানীতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

প্রচ্ছদ » রাজনীতি » রাজধানীতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানার আব্দুল গনি রোড এলাকায় সিমেন্টের মিক্সার মেশিনের ট্রাকচাপায় মো. খাদেমুল ইসলাম (সবুজ) (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে শাহবাগের আব্দুল গনি রোড এলাকার শিক্ষা ভবনের উত্তর পাশে গিয়ে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় ওই ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে।

নিহতের চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম বলেন, আমার ভাইয়ের মিরপুরে ইলেকট্রনিক্সের ব্যবসা রয়েছে। মোটরবাইক চালিয়ে মিরপুরে যাওয়ার সময় সিমেন্টের একটি মিক্সার মেশিনের ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার জহুরী গ্রামে। বাবার নাম মো. নুরুল ইসলাম। বর্তমানে মিরপুর শাহ আলী এলাকায় থাকতেন।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৭ ফেব্রুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০