রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
প্রচ্ছদ » সারাদেশ » রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় দু’জনের মৃত্যু হয়েছে। রোববার দিনগত রাতে রাজধানীর খিলগাঁওয়ে এবং সোমবার সকালে খিলক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, সোমবার সকালে খিলক্ষেত খাঁপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় এক কিশোর (১৪) ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তার পরনে থ্রি কোয়ার্টার জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিল।
এছাড়া রোববার দিনগত রাতে খিলগাঁও পুলিশ ফাঁড়ির বিপরীতে রেললাইনে ঢাকাগামী একটি ট্রেন থেকে নামতে গিয়ে (৩০) এক নারী ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








