রাজধানীতে নির্মাণাধীন শ্রমিকের মৃত্যু
প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে নির্মাণাধীন শ্রমিকের মৃত্যুপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পরে লাল বাবু (২৮) নামের এক শ্রমিক মারা গেছেন।
শনিবার (১১ জুন) বেলা দেড়টার দিকে শেওড়াপাড়া কাঁচা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় তার সহকর্মীরা ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত বাবু চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার বদনাথপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বাবুর সহকর্মী হাবিবুর রহমান জানান, তারা দশ তলা ভবনের ছয় তলায় মাচা বেধে কাজ করছিল। রাজমিস্ত্রির কাজ করার সময় নিচে পরে আহত হন বাবু। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।
ঢাকা মেডিক্যাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু (ইনেসপক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১১ জুন , ২০২২।








