রাজধানীতে পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » রাজধানীতে পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

road-acciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীতে পিকআপভ্যানের চাপায় হামিদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোস্তফা বিশ্বাস নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে শেরেবাংলা নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে হামিদুলের মৃত্যু হয়। আহত অবস্থায় অপর আরোহী মোস্তাকিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

নিহত হামিদুল বাণিজ্যমেলায় কাঠ মিস্ত্রির কাজ করতেন। আর মোস্তফা কাঠ পরিবহন শ্রমিক।

শেরে বাংলা নগর থানার ওসি জি জি বিশ্বাস জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১