রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃৃত্যু

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃৃত্যু

DMCপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর সেগুনবাগিচায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহান (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী টিপু সুলতান জানান, বিকেলে সেগুনবাগিচার একটি বাড়ির দুইতলা ভবনে রড কাটার কাজ করছিলেন সোহান। একপর্যায়ে মোটরের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নেয়া হয়।

তিনি আরও জানান, সোহানের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাহেলকোনা গ্রামে। বাবার নাম আতর আলী। বর্তমানে তিনি সেগুনবাগিচার একটি বস্তিতে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০