রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৪

প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৪

arrestনিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত থানা পুলিশ, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের সমন্বয়ে চলে এই বিশেষ অভিযান।

এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানিয়েছে, গ্রেফতারের পর ৬৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে। এছাড়াও এ সময় তাদের কাছ থেকে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫৫ গ্রাম হেরোইন, ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১৯ বোতল ফেন্সিডিল ও ১৫টি ইনজেকশন উদ্ধার করা হয়।

এছাড়া বৃহস্পতিবার মাদকবিরোধী অভিযানে ৭২ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০