রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১১৯

প্রচ্ছদ » বিনোদন » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১১৯

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১১৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (০৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (০৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটকদের কাছ থেকে ৯৬৭ গ্রাম ৮৭ পুরিয়া হেরোইন, ৭ হাজার ৫৯৫ পিস ইয়াবা, ৪৬ কেজি ৫৩০ গ্রাম গাঁজা, ৫২৫ বোতল ফেনসিডিল ও ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৬ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১