রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪
প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১ জুন) সকাল ছয়টা থেকে বুধবার (জুন ২) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে তাদের কাছ থেকে ২৫৭ গ্রাম ৪৫ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেনসিডিল, ৩০টি ইনজেকশন, ৮ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা ও ৭২০৬ পিস ইয়াবা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ জুন , ২০২১।








