রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৯
প্রচ্ছদ » Breaking News || অর্থনীতি » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৯পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (৫ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ৮৯ জনের কাছ থেকে ২০ হাজার ৬৪৩ পিস ইয়াবা, ৩৫২ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ৪২ কেজি ৪২৫ গ্রাম গাঁজা, ৯ বোতল ফেনসিডিল ও ১৫ লিটার দেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৫ জানুয়ারী , ২০২২।








