রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭০

প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭০

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৭০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, তাদের কাছ থেকে ৬ হাজার ৪৬০ পিস ইয়াবা, ১১২ গ্রাম ১৭৭ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৮৯০ গ্রাম ১৪৭ পুড়িয়া গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ১ গ্রাম আইস ও ১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৭ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০