রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে বুধবার (২৩ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ জুন) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে গ্রেফতার হওয়া আসামিদের কাছ থেকে ১৫ হাজার ৪৫৫ পিস ইয়াবা, ৩৯৭ গ্রাম হেরোইন, তিন কেজি ৮৩০ গ্রাম গাঁজা, ১৯৮ বোতল ফেনসিডিল ও সাত লিটার দেশী মদ জব্দ করা হয়।

গ্রেফতার ৪৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এডিসি ইফতেখায়রুল।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০