রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭৪

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭৪

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৭৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২০ জুন) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২১ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ২৮ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ৩২ গ্রাম হেরোইন, ৮ গ্রাম আইস, ২৪৭ বোতল ফেনসিডিল ও ৬.০৮ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪ টি মামলা দায়ের করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২১ জুন , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১