রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৮
প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৮পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (১৪ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৩২ হাজার ৮৮৯ ইয়াবা, ১৬৫ গ্রাম হেরোইন, ৩ বোতল বিদেশি মদ, ২৬ বোতল ফেনসিডিল ও ৪৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৪ জানুয়ারি ,২০২৩।








