রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪

প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৪ জুন) সকাল ৬টা থেকে সোমবার (৫ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ২ হাজার ৬৪৬ ইয়াবা, ১৩ কেজি ৯৩৫ গ্রাম গাঁজা ও ৪ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০৫ জুন ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১