রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিন হাজার ৮২০ পিস ইয়াবা, ২৩৫ গ্রাম ২২০ পুরিয়া হেরোইন, ৩৩ কেজি ৫৪৮ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ১০ বোতল ফেনসিডিল, এক বোতল বিদেশি মদ ও তিন ক্যান বিয়ার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ সি/ ২৭ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১