রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৪০
প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৪০পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১৮ অক্টোবর) ভোর ৬টা থেকে সোমবার (১৯ অক্টোবর) ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এক বার্তায় এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
এতে বলা হয়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৪৫ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ১২১ বোতল ফেনসিডিল, ২ কেজি ৩৪০ গ্রাম গাঁজা, চারটি নেশাজাতীয় ইনজেকশন, ১২ ক্যান বিয়ার ও সাত বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ৩৪টি মামলা করা হয়েছে।
ঢাকা মেগাসিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৯ অক্টোবর ২০২০।








