রাজধানীতে হেরোইন-ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেফতার ৪৩

প্রচ্ছদ » সারাদেশ » রাজধানীতে হেরোইন-ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেফতার ৪৩

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৫ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সোমবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

সোমবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৪৩ জনের কাছ থেকে ১৯ হাজার ৮৮২ পিস ইয়াবা, ২৭৭.২ গ্রাম হেরোইন, ১০ কেজি ৮৩৫ গ্রাম গাঁজা ও ১২২ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৬ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১